বিকাশের মোবাইল ফোন রিচার্জ সেবা
মোবাইল ফোনে অর্থ লেনদেসেবা দেয়া প্রতিষ্ঠান বিকাশ ‘বাই এয়ারটাইম’ সেবা চালু করেছে।
এ সেবার মাধ্যমে বিকাশ ওয়ালেট ব্যবহারকারীরা বাংলালিংক, রবি এবং এয়ারটেলের মোবাইল ফোনে রিচার্জ করতে পারবেন।
বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো বিকাশ ওয়ালেট ব্যবহারকারী তার ওয়ালেট থেকে নিজের অথবা অন্য যেকোনো বাংলালিংক এবং এয়ারটেল প্রি-পেইড এবং পোস্ট-পেইড নম্বরে টাকা রিচার্জ নম্বর করতে পারবেন।
এ সেবা পেতে বিকাশ ওয়ালেট ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘২’ নির্বাচিত করে ‘বাই এয়ারটাইম’ পছন্দ করতে হবে। এরপর কিছু ইন্টার্যাক্টিভ ধাপ অনুসরণ করে এ সেবা নেয়া যাবে।
‘বাই এয়ারটাইম’ সেবা নিতে গ্রাহকদের কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।
যেকোনো ব্যক্তি জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিকাশ এজেন্টের মাধ্যমে বিকাশ ওয়ালেট খুলতে পারবেন।
