পুঁজিবাজারে সূচক কমেছে
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩০ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৩২৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ২৪ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৯ পয়েন্ট হয়েছে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কমে ২০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট কমে এক হাজার ৬০৯ পয়েন্ট হয়েছে।
আগের সপ্তাহে সার্বিক সূচক কমলেও বেড়েছে এ সপ্তাহে, গড় লেনদেন ও বেড়েছে।
সপ্তাহ শেষে ৪৬ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৬১ কোটি টাকা।
আগের সপ্তাহে সার্বিক সূচক কমে ৩৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ২৩৫ কোটি টাকা।
