২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৪ ব্যবসায়ী যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে সঙ্গী হচ্ছেন দেশের ৪৪ জন ব্যবসায়ী নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

১০৯ জনের সফরসঙ্গীর মধ্যে বড় অংশ এই ব্যবসায়ী বহরে নেতৃত্ব দেবেন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

শনিবার রাতে পাঁচদিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা আঞ্চলিক যোগাযোগ, বিনিয়োগ বৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে জাপানের ব্যবসায়ী ও সরকারি পর্যায়ে বৈঠক করবেন। এছাড়া জাপানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা এবং রপ্তানি সম্প্রসারণের ব্যাপারে সে দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“বাণিজ্য ভারসাম্য আনতে পণ্য রপ্তানিতে শুল্ক ও অশুল্ক বাধাসমূহ, বিনিয়োগ সমস্যা ও ব্যাংকিং সুবিধা চালুর অন্তরায়গুলো দূর করার এবং স্থলবন্দরের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে জাপান সরকারের সহায়তা চাইবেন ব্যবসায়ী নেতারা।”

২৭ মে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিসি) আয়োজনে বিজনেস সেমিনারে অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যরা।

এছাড়া ২৮ মে টোকিওতে এন-এক্সোপো: ২০১৪ (নিউ এনভাইরনমেন্ট এক্সোপজিশন) পরিদর্শন করবেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা।

জাপান প্রবাসে থাকা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তাদের সঙ্গেও ব্যবসায়ীরা বৈঠক করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্যবসায়ী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম,  বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান  সোহেল এফ রহমান, এফবিসিসিআই’র পরিচালক আব্দুল হক, মমতাজ উদ্দিন, রেজাউল করিম রেজনু, বজলুর রহমান, আনোয়ার সাদাত সরকার, জাহাঙ্গীর আলামীন, গোলাম মাঈন উদ্দীন,  সালেহ উদ্দীন আলী আহম্মেদ, কোহিনুর ইসলাম,  কে এম আকতারুজ্জামান, হারুন-অর-রশীদ,  শাহজালাল মজুমদার,  তাবারাকুল তোছাদ্দেক হোসেন খান টিটু, ঢাকা চেম্বার্র অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহাজাহান খান, চিটাগাং চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মাহবুবুল আলম, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু, মৌলভিবাজার চেম্বারের সভাপতি কামাল উদ্দিন হোসেন,  সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল,  চিটাগাং চেম্বারের সহ-সভাপতি  নেওয়াজ সেলিম, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডন, চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম, বাংলাদেশ  চেম্বারের পরিচালক মিজানুর রহমান, ইটালি-বাংলাদেশ  চেম্বারের  সভাপতি মোহাম্মদ রিয়াদ আলি, বিকেএমইএ’র সিনিয়র সহ- সভাপতি  মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সাবেক  সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দীকুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হাই সরকার, আইনুল হক সোহেল, বিজিএমইর সাবেক সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, বিজিএমইর পরিচালক মোহাম্মদ নাসির, অঞ্জন শেখর দাস, ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ এস এম ফিরোজ আলম, নোমান গ্রুপের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ যোবায়ের, আব্দুল মোনেম গ্রুপের ডিএমডি এ এস এম মহিউদ্দীন মোনেম, ইমারজেন্সি এসিসটেন্স এর চেয়ারম্যান শেখ আলিমুজ্জামান এবং সামিহা ট্রেডিং-এর স্বত্বাধিকারী হারুন-অর-রশিদ।