পুঁজিবাজারে সূচক-লেনদেন কমেছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৩৮ পয়েন্ট কমে চার হাজার ৩৬৪ পয়েন্ট হয়।
এদিন হাতবদল হয় প্রায় ২১৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৬২ পয়েন্ট কমে আট হাজার ৪০৮ পয়েন্ট হয়।
তবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা কমে ১৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৮৪টির দাম বেড়েছে, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কমে এক হাজার ৫৮৩ পয়েন্ট হয়েছে।
