২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 04:24 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৩ পয়েন্ট হয়।

এদিন হাতবদল হয় প্রায় ২২৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক ৪৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৬ পয়েন্ট হয়।

তবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেড়ে ২১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১০৯টির দাম বেড়েছে, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট কমে এক হাজার ৫৯৮ পয়েন্ট হয়েছে।