২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

দেশের দুই পুঁজিবাজারে সূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 04:02 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ১৫ কোটি টাকা টাকা বেড়ে প্রায় ৩৯৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইর সার্বিক সূচক এক পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৭ পয়েন্ট হয়।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা বেড়ে ৩০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিন শেষে সিএসই সূচক ১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৪ পয়েন্ট হয়।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে এক হাজার ৬৩৮ পয়েন্ট হয়েছে।