২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গার শপ থেকে তোলা যাবে প্রবাসীদের পাঠানো টাকা

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রবাসীদের পাঠানো টাকা দেশের সিঙ্গার শপগুলো থেকে তুলতে পারবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 01:06 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সেবার আনুষ্ঠিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে মোট ৩৭১টি সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। ব্যাংকিং সময়ের পরও অর্থাৎ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রাহকরা টাকা তুলতে পারবেন।

আতিউর রহমান বলেন, “এখন থেকে প্রবাসীদের আত্মীয়-স্বজনরা ঈদ, পূজা বা পহেলা বৈশাখের ছুটিতেও সিঙ্গার মেগা ও সিঙ্গার প্লাস শপ থেকে উত্তোলন করতে পারবে। এটা ব্যাংক খাতের একটা নতুন সংস্করণ।”

সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম হামিম রহমাতুল্লাহ বলেন, এই সেবা সিঙ্গার, ওয়েস্টার্ন ইউনিয়ন ও ব্যাংক এশিয়ার একটি সম্মিলিত প্রচেষ্টা ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হুসাইন ও ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বিজয় রাজ পাদুভাল।