২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে সপ্তাহের শেষদিন

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন ও সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 04:03 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ২০ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা ৪৪ পয়েন্ট কমে যায়।

দিনশেষে ডিএসই সার্বিক সূচক দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে। হাতবদল হয়েছে প্রায় ৩৪৮ কোটি টাকার শেয়ার, বুধবারের চেয়ে যা ৭১ কোটি টাকা কম।

দিনশেষে সিএসই সার্বিক সূচক ৮ হাজার ৭৬৩ পয়েন্ট হয়েছে। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে পাঁচ কোটি টাকা। অর্থাৎ পুরোদিনে হাতবদল হয়েছে ২৫ কোটি টাকার শেয়ার।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১০৯টির দাম বেড়েছে, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

এছাড়া ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৬ পয়েন্ট হয়েছে।