২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাংলালিংকের থ্রি জি

বরিশালে বাণিজ্যিকভাবে থ্রি জি সেবা চালু করলো মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:30 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার বরিশাল আঞ্চলিক কার্যালয় থেকে শোভাযাত্রা করে থ্রি জি সেবা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়য় আহসান হাবিব কামাল, বাংলালিংকের হেড অফ মাস মার্কেট মারুফ মিজানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছর অক্টোবর বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি এর যাত্রা শুরু করে। ইতোমধ্যে বাংলালিংক রাজধানী ঢাকা, খুলনা, বন্দরনগর চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ ও টাঙ্গাইলে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা শুরু করেছে।

বর্তমানে বাংলালিংকের প্রায় দুই কোটি ৯০ লাখ গ্রাহক রয়েছে। বাংলালিংক নেদারল্যান্ডস ভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।