২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৩ পয়েন্ট হয়।

এদিন হাতবদল হয় প্রায় ৪৪৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা বেড়ে ৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিন শেষে সিএসই সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৮১ পয়েন্ট হয়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ২৩৬টির দাম বেড়েছে, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৬৬৯ পয়েন্ট হয়েছে।

মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রামীণফোনের লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

প্রথম প্রান্তিকে প্রায় ৫১৬ কোটি টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা গত বছরের তুলনায় প্রায় ৬২ কোটি টাকা বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪৫৪ কোটি টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোনের শেয়ার।