ন্যাশনাল ব্যাংকের স্টক লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক ২০১৩ সালের জন্য শেয়ার হোল্ডারদের ১০ স্টক লভ্যাংশ দিবে বলে ঘোষণা দিয়েছে।
আগামী ১৫ জুন সকাল ১১টায় রাজধানীর হোটেল র্যাডিসনে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এরজন্য ৮ মে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ন্যাশনাল ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে আয় হয়েছে এক টাকা ৪৯ পয়সা। আর এসময় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৬ পয়সা।
