২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধ পণ্যের সঙ্গে অবৈধ ভারতীয় কাপড়

বেনাপোল স্থলবন্দরের রপ্তানি টার্মিনাল থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়ের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 07:45 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

রোববার বিকালে ট্রাকসহ আটক এসব কাপড় বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান।

আটক কাপড়ের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভারত থেকে বৈধ পণ্যের সঙ্গে শুল্ক ফাঁকি দিয়ে বস্ত্রের চালান আনা হচ্ছে সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোল স্থলবন্দরের রপ্তানি টার্মিনাল এলাকায় অভিযান চালায়।

তিনি বলেন, এ নিয়ে গত তিন দিনে বেনাপোল সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কাপড়ের তিনটি চালান আটক করা হয়েছে। এসব কাপড়ের মূল্য প্রায় ১২ কোটি টাকা।

বেনাপোল আমদানিকারক ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, এক শ্র্রেণির অসাধু আমদানিকারক কিছু বৈধ পণ্যের সঙ্গে এসব পণ্য ভারত থেকে বৈধ পথে আমদানি করেন এবং বেনাপোল কাস্টমস ও বন্দরের কিছু কর্মকর্তা এ কাজে সহযোগিতা করেন।