পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্চের (ডিএসই) সার্বিক সূচক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে দাঁড়ায়।
এদিন হাতবদল হয় প্রায় ৪৩৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৪০ কোটি টাকা কম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা কমে ৩০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৮৭ পয়েন্ট কমে ৮ হাজার ৯৯৭ পয়েন্ট হয়েছে।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৯৮টির দাম বেড়েছে, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৭০৫ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসই সূচক ১০৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৯৫ কোটি টাকা। আর সিএসইতে ২১৪ পয়েন্ট সূচক বেড়ে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।
আগের সপ্তাহে ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৩৭ কোটি টাকা। আর সিএসইতে ২৩ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।
