২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এয়ারটেলের ‘আলাপন’ অনুষ্ঠিত

আলাপচারিতার মাধ্যমে গ্রাহকদের নিজেদের সেবা সম্পর্কে জানাতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে বেসরকারি টেলিফোন অপারেটর এয়ারটেলের ধারাবাহিক প্রমোশনাল  অনুষ্ঠান ‘আলাপন’।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2014, 11:04 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

সোমবার এয়ারটেলের কর্মকর্তা এবং গ্রাহকদের মধ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে এয়ারটেলের গ্রাহকদের সঙ্গে আলোচনার করেন প্রতিষ্ঠানটির চিফ টেকনিকাল অফিসার সন্দ্বীপন চক্রবর্তী ।

এছাড়া  চিফ ইনফরমেশন অফিসার লুৎফর রহমান, দক্ষিণ পশ্চিম জোনের জোনাল বিজনেস ম্যানেজার এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স, হেড অব জোনাল এক্সপেরিয়েন্স জাফরি শামীম এবং হেড অব সার্ভিস কোয়ালিটি রিফাত সুলতানাও এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এয়ারটেলের প্রিপেইড ও পোস্ট পেইড প্যাকেজ, এম কমার্স, ভ্যালু অ্যাডেড সার্ভিস, থ্রিজি সেবা, থ্রিজি ডাটা প্যাক এবং অন্যান্য তথ্য সম্পর্কে গ্রাহকদের জানানো হয়।

গ্রাহক সচেতনতা বাড়াতে এয়ারটেল ইতোমধ্যেই ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং বগুড়ায় ‘আলাপন’ আয়োজন করেছে।