মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্রোগামে সহযোগী গ্রামীণফোন
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্রোগামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগী হলো মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
সোমবার এবিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান এবং গ্রামীণফোনের পরিচালক (স্টেকহোল্ডার রিলেশনস) ইশতিয়াক হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
গত নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির সহযোগী হিসেবে যোগ দেবে গ্রামীণফোন। সব জেলার শিক্ষার্থীদের মোবাইল অ্যাপ তৈরি এবং তা বিক্রি করার প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে এই কর্মসূচি নেয়া হয়েছ।
গ্রামীণফোনের আলো আসবেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে অ্যাপ বিক্রয় করা যায় তা এই কর্মসূচির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সহযোগী হিসেবে গ্রামীণফোন মন্ত্রণালয়কে ৩০টি হ্যান্ডসেট এবং ৩০০টি ইন্টারনেট মডেম দিয়েছে, যা শিক্ষার্থীদের উপহার হিসেবে দেয়া হবে।
