২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন কমেছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2014, 05:36 PM

Updated : 01 Sep 2026, 12:48 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে।

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে লেনদেন আগে দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কমে প্রায় ৪৪৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৯৯ পয়েন্টে উন্নীত হয়।

এদিকে সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা কমে ৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৭৭ পয়েন্ট হয়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬১টির দাম বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৩ পয়েন্ট হয়।

সপ্তাহ শেষে ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৪৩৭ কোটি টাকা। আর সিএসইতে সূচক ২৩ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।