২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 06:02 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৮ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ৫০৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেড়ে ৪৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৪২ পয়েন্ট হয়েছে।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৮০টির দাম বেড়েছে, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮২ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসই সূচক ১১৩ পয়েন্ট বেড়েছে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৩৮০ কোটি টাকা। আর সিএসইতে ১৮৬ পয়েন্ট সূচক বেড়ে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩১ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ২৮৬ কোটি টাকা। আর সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৬ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা। আর সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।

লভ্যাংশ ঘোষণা

শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড।