সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৬ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৫০০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৮৫ কোটি টাকা বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেড়ে ৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯০২ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ২৮৬ কোটি টাকা। আর সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৬ কোটি টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ২০৭টির দাম বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৭ পয়েন্ট হয়েছে।
আগের সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা। আর সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।
