২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯২ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ২৮৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা কমে ২৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।দিন শেষে সিএসই সূচক ১৫ পয়েন্ট কমে ৮ হাজার ৭০৪ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ২৮৬ কোটি টাকা। আর সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৬ কোটি টাকা।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৭টির দাম বেড়েছে, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৪ পয়েন্ট হয়েছে।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা। আর সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বিচ হ্যাচারি লিমিটেড ২০১৩ সালের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২০১৩ সালের জন্য ৮ শতাংশ নগদ এবং ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেবে বলে ডিএসইর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।