পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭৯ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ২৭৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কমে ২৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিন শেষে সিএসই সূচক ৯০ পয়েন্ট কমে ৮ হাজার ৬৮৩ পয়েন্টে নামে।
গত সপ্তাহে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ২৮৬ কোটি টাকা। আর সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৬ কোটি টাকা।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৯৭টির দাম বেড়েছে, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কমে এক হাজার ৫৯৩ পয়েন্ট হয়েছে।
আগের সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা। আর সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।
দুই প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
বেসরকারি খাতের যমুনা ব্যাংক লিমিটেড ২০১৩ সালের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এপেক্স ফুটওয়ার লিমিটেড ২০১৩ সালের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলে ডিএসইর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
