২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় এয়ারটেলের এক্সপেরিয়েন্স সেন্টার

বগুড়ায় উত্তরবঙ্গের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার (এইসি) চালু করেছে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 09:27 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

সম্প্রতি বগুড়ার জলেশ্বরীতলায় এ সেন্টার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এখান থেকে বগুড়ার প্রায় ৬০ হাজার গ্রাহক সেবা পাবেন বলে এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “নতুন এ এক্সপেরিয়েন্স সেন্টার থেকে এয়ারটেল গ্রাহকরা আন্তর্জাতিক রোমিং সেবা, থ্রিজি ডিভাইস, থ্রিজি এক্সপেরিয়েন্স কর্ণার, সিম বিক্রয়, প্যাকেজ পরিবর্তনসহ অন্যান্য সেবা নিতে পারবেন।”

বগুড়া ছাড়া সারা দেশে আরো ৭টি স্থানে এয়ারটেলের এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে।