২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে দুই পুঁজিবাজারেই

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 27 Mar 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৮ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ৩০০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭০ লাখ টাকা কম।

সপ্তাহ শেষে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ২৮৬ কোটি টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেড়ে ২৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৭২ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমেছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ২৬ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৭টির দাম বেড়েছে, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৮ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা।

গত সপ্তাহে সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।

চার প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

বেসরকারি খাতের কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড ২০১৩ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইস্টলেন্ড ইন্সুরেন্স লিমিটেড ২০১৩ সালের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে বলে জানিয়েছে।

সিটি ব্যাংক লিমিটেড ২০১৩ সালের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওয়ান ব্যাংক লিমিটেড ২০১৩ সালের জন্য ৯ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে বলে ঘোষণা দিয়েছে।