২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাংলালিংকের থ্রিজি সেবা চালু

নারায়ণগঞ্জে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে বেসরকারী টেলিকম অপারেটর বাংলালিংক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 11:25 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার থ্রিজি সেবা চালু উপলক্ষে নারায়গঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালীর ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গত ১০ অক্টোবর বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি যাত্রা শুরু করে। এরমধ্যেই রাজধানী ঢাকা, খুলনা ও বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংকের সংবাদ সম্মেলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এতে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অফ ম্যাস মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান, রিজিওনাল সেল্স ম্যানেজার সাইদ লিয়াকত হোসেন, পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম শাফিন ।