২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করেছে ওয়ালটন

কাজের স্বীকৃতি স্বরূপ দেশসেরা ১৭ ব্যবস্থাপক এবং ১২ ডিলারকে পুরস্কৃত করেছে ওয়ালটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 11:24 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

গত শনিবার গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির দিনব্যাপী ব্যবস্থাপক ও ডিলার সম্মেলন শেষে তাদের হাতে এই  সম্মাননা দেয়া হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন সারা দেশের ২১ টি অঞ্চল থেকে আসা ওয়ালটনের ১৫০ জন প্লাজা ম্যানেজার ও ৩৫০ জন ডিলার। তারা কারখানার বিভিন্ন উৎপাদন প্লান্ট ঘুরে দেখেন।

সম্মেলনের শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-মালয়শিয়া টিকিটসহ ২০ টি পুরস্কার দেয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ এ সম্মেলন।

ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা নিলু , পলিসি অ্যান্ড এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, বিপণনের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের হুমায়ুন কবীর,  অপারেটিভ  ডিরেক্টর উদয় হাকিম, অতিরিক্ত পরিচালক লে: কর্নেল (অব:) মোঃ আবদুল কাদেরসহ প্রতিষ্ঠানটি উর্ধ্বতন কর্মকর্তারা।