২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন দুইই কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 07:04 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২০ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ২৪৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৩৪ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কমে ২৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮০৩ পয়েন্ট হয়েছে।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২০টির দাম বেড়েছে, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে এক হাজার ৬১৫ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহ শেষে ডিএসইতে ৭৬ পয়েন্ট সূচক কমেছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৩০৮ কোটি টাকা।

গত সপ্তাহ শেষে সিএসইতে ১৬৫ পয়েন্ট সূচক কমেছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৩০ কোটি টাকা।