২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন কমেছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 05:01 PM

Updated : 22 Aug 2022, 05:55 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৯ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ২৭৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৬০ কোটি টাকা কম।

সপ্তাহ শেষে ডিএসইতে ৭৬ পয়েন্ট সূচক কমেছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৩০৮ কোটি টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা কমে ৩০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৮০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৬৫ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে সিএসইতে ১৬৫ পয়েন্ট সূচক কমেছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৩০ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৯৫টির দাম বেড়েছে, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৫ পয়েন্ট হয়েছে।