২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরটি টিভি উৎপাদন বাড়িয়েছে ওয়ালটন

বাংলাদেশে চাহিদা বেড়ে যাওয়ায় সিআরটি টিভি উৎপাদন বাড়িয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 09:58 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

এই তথ্য জানিয়ে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সিআরটি (ক্যাথোড রে টিউব) টিভির যন্ত্রাংশ উৎপাদনে বিপুল ঘাটতি দেখা দিলেও তা পূরণেও ওয়ালটনের প্রস্তুতি নিয়েছে।

বিশ্বে এখন সিআরটি টিভি (পেছনে ভ্যাকুয়াম টিউবযুক্ত) আর তৈরি হচ্ছে না। বাংলাদেশে সিআরটি টিভির একটি বড় অংশ আসত চীন থেকে।

“কিন্তু মোল্ড এবং কাঁচামাল সঙ্কটে চীন এখন সিআরটি টিভি তৈরি করছে না। দেশে ব্যাপক চাহিদার প্রেক্ষাপটে ওয়ালটন সিআরটি টিভি উৎপাদন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।