২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থসাউথে শেষ হয়েছে বিপণন কৌশলের প্রতিযোগিতা

জাতীয় পর্যায়ে অংশ নেয়ার জন্য ১৫টি দলকে চূড়ান্ত করার মধ্য দিয়ে শেষ হয়েছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিপণন কৌশল ও বিজ্ঞাপনচিত্র তৈরির প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 14 Mar 2014, 10:11 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ‘ইয়াং এন্ট্রেপ্রেনিউরস সোসাইটি’ আয়োজনে আন্ত:বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘এনএসইউ অ্যাড মেকার-১৪’ শিরোনামের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারী দলগুলোকে নির্দিষ্ট কোনো পণ্যের সার্বিক বিপণন কৌশল ও বিজ্ঞাপনচিত্র তৈরি করে উপস্থাপন করতে হয়েছে।

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু প্রতিযোগিতায় অংশ নেয় ৩৭৩টি দল। তিন পর্যায়ে বাছাই করে ১৫টি দলকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এসব দল জাতীয় পর্যায়ে ‘অ্যাডমেকার-২০১৪’ তে অংশ নিবে।

প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।