২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংকের পরিবেশ সচেতনতা কার্যক্রম শুরু

বেসরকারী টেলিফোন অপারেটর বাংলালিংকের উদ্যোগে শুরু হয়েছে পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মসূচী ‘কিপিং ইট ক্লিন’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 11:05 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের অংশ হিসেবে গত ৮মার্চ সাভারের মিন্নাত আলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কার্টুন ছবির মাধ্যমে শিশুদের জন্য পরিবেশ বিষয়ক নানা তথ্য সহজ এবং আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। পরে স্কুল কর্তৃপক্ষের কাছে ছোটো ছোটো ডাস্টবিন হস্তান্তর করে বাংলালিংক, যাতে  শিশুরা তাদের স্কুল আঙিনা পরিচ্ছন্ন রাখতে পারে।

সচেতনতা বিষয়ক কর্মসূচির পর আয়োজন করা হয় ‘রোল প্লেয়িং বা ভুমিকা পালন’, যাতে স্কুলের শিক্ষার্থীরা কিভাবে স্কুল আঙিনা পরিচ্ছন্ন করে রাখতে পারবে তা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

বাংলালিংকের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের উচ্চ-পদস্থ কর্মকর্তারা এই কর্মসূচিতে সরাসরি অংশ নেন।

সচেতনতা বিষয়ক এই একই ধরণের উদ্যোগ চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী এবং বগুড়াতেও এ বছরের বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে।