পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে
সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে, তবে কমেছে লেনদেন।
মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৩ পয়েন্ট হয়েছে।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ০১ পয়েন্ট কমে ১ হাজার ৬৮১ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৩৩৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৬৬ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কমে ৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ১৪ পয়েন্ট কমে ৯ হাজার ১৫৩ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬৪ টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
