পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে
সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে লেনদেন বাড়লেও কমেছে সূচক।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৭ পয়েন্ট হয়েছে।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে এক হাজার ৬৮৫ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৫১১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৯৮ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা বেড়ে ৪৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৪৮ পয়েন্ট কমে ৯ হাজার ১৬০ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৮৩টির দাম বেড়েছে, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
