২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিম খালেদকে বিআইবিএমের আজীবন সম্মাননা

কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদকে ব্যাংকিং খাতে অবদানের জন্য আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ‘এমবিএম অ্যালমনাই সোসাইটি’ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 12:37 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

গত ২৮ ফেব্রুয়ারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘এমবিএম নাইট-২০১৪’তে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেন, “বিআইবিএম ৪০ বছর ধরেই ভাল মানের ব্যাংকার তৈরী করে যাচ্ছে। এখন সময় এসেছে অ্যালামনাইয়ের উদ্যোগে এই ইনস্টিটিউটকে আরো ওপরে নিয়ে যাওয়ার।”

অতিথিদের মধ্যে খন্দকার ইব্রাহিম খালেদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

বিআইবিএম থেকে এমবিএম সম্পন্ন করা প্রায় এক হাজার অ্যালামনাই এই অনুষ্ঠানে অংশ নেন ।

বিআইবিএম এই মাস্টার্স কার্যক্রমটি পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের (ডিএসবিএম) অধীনে।