বাংলালায়নে নতুন সিওও শফিকুল
ইন্টারনেট সেবার প্রতিষ্ঠান বাংলালায়নে চিফ অপারেটিং অফিসার (সিওও)হিসেবে নিয়োগ পেয়েছেন কিউবির চিফ টেকনোলজি অফিসার (সিটিও)শফিকুল ইসলাম।
বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “শফিকুল ইসলামকে বাংলালায়নের নতুন সিওও হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
শফিকুলের ১৬ বছরের অভিজ্ঞতা বাংলালায়নের গ্রাহক সেবার মান আরো বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শফিকুল বলেন, “ইন্টারনেটকে আরো দ্রুতগতির নির্ভরযোগ্য করে তুলতে বাংলালায়ন বিশ্বের সর্বাধুনিক ব্রডব্যান্ড ওয়্যারলেস ইন্টারনেট প্রযুক্তি এলটিই (লংটার্ম ইভোলিউশন) নিয়ে আসছে। বাংলাদেশের ইন্টারনেট গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধিতে এই চমৎকার অগ্রযাত্রার একজন হয়ে আমি অত্যন্ত আনন্দিত।”
