২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 04:20 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার দিনশেষে ডিএসইতে সার্বিক সূচক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৭ পয়েন্ট হয়। এদিন হাতবদল হয় প্রায় ৫০৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৬৯ কোটি টাকা কম।

এদিকে সিএসইর লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা কমে ৪৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিনশেষে সিএসই সূচক দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৯২ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৭০২ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ১১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৫০৭ কোটি টাকা।তার আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।

উত্তরা ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

উত্তরা ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩০ এপ্রিল সকাল ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে উত্তরা ফাইন্যান্স লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৭ টাকা ৪৯ পয়সা । মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ০৩ পয়সা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস /১৬১৬ ঘ.