২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্চে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 04:41 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে।

রোববার দিনশেষে ডিএসইতে সার্বিক সূচক দশমিক ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৭ পয়েন্ট হয়।

এদিন হাতবদল হয় প্রায় ৫৭৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৭২ কোটি টাকা কম।

এদিকে সিএসইর লেনদেন আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা বেড়ে ৫১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিনশেষে সিএসই সূচক ৯৫ পয়েন্ট কমে ৯ হাজার ১৯১ পয়েন্ট হয়।

ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৬৩টির দাম বেড়েছে, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০৩ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ১১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৫০৭ কোটি টাকা।

তার আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।