বানিয়াচংয়ে ব্র্যাক ব্যাংকের এসএমই শাখা
হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৫৭তম এসএমই শাখা খুলেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ গত ২৪ ফেব্রুয়ারি বানিয়াচংয়ের বড়বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটি উদ্বোধন করেন।
নতুন শাখা উদ্বোধন করে ফজলে হাসান আবেদ বলেন, “একটি গণমুখী ব্যাংক হিসেবে আমরা সবচে বেশি সংখ্যক মানুষের কাছে সেবা পৌঁছানোর বিষয়টা গুরত্ব দেই। আমরা বেশি সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবা দানের আওতায় আনা এবং তাদেরকে অর্থনীতির মূলধারায় রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”
ব্র্যাক ব্যাংকের সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আমরা সব সময় ক্ষুদ্র উদ্যোগ ও শিল্প এসএমইকে বিশেষ গুরুত্বের সাথে নিয়েছি। একেবারে প্রান্তিক এবং মফস্বল এলাকার মানুষের কাছে সেবা পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য। এই শাখার মাধ্যমে এই অঞ্চলের মানুষেরা তাদের হাতের নাগালেই সর্বাধুনিক ব্যাংকিং সেবা পাবেন।”
এই শাখা উদ্বোধন উপলক্ষে সাজানো হয় বড়বাজার এলাকা। স্থানীয় ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক গ্রাহক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
