সূচক-লেনদেন দুইই কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই কমেছে ।
বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫০ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ৩৯৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১৪৬ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কমে ৩৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ১২ পয়েন্ট কমে ৯ হাজার ৩২৯ পয়েন্ট হয়েছে।
বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৯৩ টির দাম বেড়েছে, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে এক হাজার ৬৮৯ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।
এ বছরের শুরু থেকে ফেব্রুয়রির ১৩ তারিখ পর্যন্ত সাত সপ্তাহে ডিএসই সার্বিক সূচক বেড়েছে ৪৪৭ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন ৬৩৬ কোটি টাকা ।
