পুঁজিবাজারে সূচক-লেনদেন দুইই বেড়েছে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ।
মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৭ পয়েন্ট হয়।
এদিন হাতবদল হয় প্রায় ৫৪৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১৫ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় দেড় কোটি টাকা বেড়ে ৪৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিনশেষে সিএসই সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৪১ পয়েন্ট হয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৮ টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯০ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।
এ বছরের শুরু থেকে ফেব্রুয়রির ১৩ তারিখ পর্যন্ত , ৭ সপ্তাহে ডিএসই সার্বিক সূচক বেড়েছে ৪৪৭ পয়েন্ট দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি টাকা ।
গত বছর প্রায় ৪৯ সপ্তাহে সার্বিক সূচক বেড়েছে ২১১ পয়েন্ট দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৪২২ কোটি টাকা ।
৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে রাজনৈতিক স্থিতিশীলতার আশায় পুঁজিবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।
