২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাম পরিবর্তন করল ‘ট্রিপল এ’

১৯৯১ প্রতিষ্ঠার পর ২০১৪ সালে নাম পরিবর্তন করেছে মার্চেন্ট ব্যাংক ‘এ এ এ কনসালটেন্ট অ্যান্ড ফাইনেন্সিয়াল এডভাইজার্স লিমিটেড’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 10:31 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

প্রতিষ্ঠানটি নতুন নাম ‘এ এ এ ফাইনেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’ বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাম পরিবর্তন হলেও কোম্পানির ঠিকানা এবং দায়সহ সব কিছু অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে ‘এ এ এ ফাইনেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’ ব্যাংক, ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠানসহ আরো বেশ কিছু খাতের কোম্পানির প্রথমিক গণপ্রস্তাবের ব্যবস্থাপনা করেছে।