২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যের পেটেন্ট নিবন্ধনের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু

মেধা সম্পদের মালিকানা সুরক্ষায় পণ্যের দ্রুত পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধনের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার হোটেল সোনারগাঁওয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি অটোমেটেড সিসটেম নামে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব মেধাসম্পদ সংস্থা (WIPO) উদ্ভাবিত আন্তর্জাতিক মানের সফটওয়্যারের মাধ্যমে এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করতে কারিগরি সহায়তা দিয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন।

স্বয়ংক্রিয় এই সেবা চালু হওয়ায় সেবা গ্রহীতারা দ্রুত তাদের পণ্যের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক নিবন্ধন পাবেন। তাদের নথি কোথায় কার কাছে আছে, কতদিনের মধ্যে তা নিষ্পত্তি হবে ইত্যাদি বিষয় সহজেই জানা যাবে।

নিবন্ধনে সময়ক্ষেপণ কমানোর পাশাপাশি এই সেবা পণ্যের পাইরেসি রোধেও সহায়তা করবে, যার ফলে পণ্যের উদ্ভাবকরা উপযুক্ত রয়ালটি পাবেন।

দ্রুত নিবন্ধনের সুযোগ থাকায় এ সংক্রান্ত মামলার পরিমাণও কমে যাবে বলে আশা করা হচ্ছে।

আমু বলেন, মেধা ও সৃজনশীলতার প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী এখাতে বিনিয়োগ করছে।

“আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজ নির্মাণের জন্য সরকারের এ ধরনের বিনিয়োগ অব্যাহত থাকবে।”

উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধন করে পণ্যের বাজার প্রসারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, “এর মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির কাক্সিক্ষত সোপানে পৌঁছানো সম্ভব হবে।”

ডিপিডিটির রেজিস্ট্রার জামাল আব্দুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোস্তাফা জব্বার।