২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড জিতেছে রবি

মোবাইল ফোন অপারেটর রবি সম্প্রতি ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে ‘বেস্ট এমপ্লয়ার অফ দ্য ইয়ার, ক্যাটাগরিতে পঞ্চম স্থানসহ তিনটি পুরস্কার পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 08:11 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

এছাড়া রবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ গ্লোবাল এইচআর লিডার হিসাবে স্বীকৃতি এবং ‘মোস্ট ট্যালেন্টেড ফিফটি গ্লোবাল লিডারস ইন এশিয়া’পুরস্কার জিতেছেন।

বিশ্বব্যাপী মানব সম্পদ ব্যবস্থাপনা বিশ্লেষণ করে নানা ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস।

ইন্টারন্যাশনাল এইচআর প্রফেশনালস কংগ্রেসে পাওয়া স্বীকৃতির ব্যাপারে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে বলেন, “বিশ্বমানের এ ধরনের পুরস্কার ও স্বীকৃতি অর্জন আমাদের এই বিশ্বাসকেই বাড়িয়ে তুলে যে আমরা সঠিক পথেই এগুচ্ছি।”

গত ১৭ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে তিনদিনব্যাপী ২২তম ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস শেষ হয়। বাংলাদেশসহ ১০০টি সদস্য দেশ এতে অংশ নেয়।

এ বছরের কংগ্রেসের প্রতিপাদ্য ছিল “সাফল্যমন্ডিত প্রতিষ্ঠান গড়ে তুলতে মানবিক গুণকে জাগিয়ে তোল।”

প্রথমে একটি একাডেমিক কাউন্সিলের প্রাথমিক বাছাইয়ের পর বিশেষজ্ঞদের দ্বারা গঠিত একটি কাউন্সিল, ওয়ার্ল্ড এইচআর কংগ্রেসের পুরস্কার বিজয়ীদের বাছাই করে।