২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের সহযোগী প্রতিষ্ঠানের তালিকায় মেলোনেডস

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থা মেলোনেডস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 06:40 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার  মেলোনেডসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে সম্প্রতি গুগলের সহযোগীদের তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়েছে।

ডিজিটাল ব্র্যান্ডিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপনী সংস্থা হিসেবে কাজ করে মেলোনেডস।

এ প্রসঙ্গে মেলোনেডসের সিইও জনাব জিয়াউদ্দিন আদিল বলেন,  “মেলোনেডসের এই অর্জন ডিজিটাল ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে শুধু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নয় বরং বাংলাদেশের  জন্যও এক বিরাট মাইলফলক।”

সারা বিশ্বে গুগলের ৫০০০ সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

‘মেলোনেডস’ জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ‘টপ অফ মাইন্ডের’ একটি সহযোগী প্রতিষ্ঠান।