পুঁজিবাজারে সূচক কমেছে, বেড়েছে লেনদেন
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৭ পয়েন্ট হয়।
এদিন হাতবদল হয় প্রায় ৪২৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ২৩ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা বেড়ে ৪৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
তবে দিনশেষে সিএসই সূচক ৬৮ পয়েন্ট কমে ৯ হাজার ২৭৪ পয়েন্ট হয়।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৮৪ টির দাম বেড়েছে, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট কমে এক হাজার ৬৬৭ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।
