২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুভি পোর্টাল’ আনলো এয়ারটেল

‘মুভি মল’ নামে বাংলাদেশে প্রথমবারের মতো একটি মুভি পোর্টাল চালু করেছে মোবাইল অপারেটর এয়ারটেল, যেখানে গ্রাহকরা সাম্প্রতিক ও পুরনো বাংলা ও হিন্দি সিনেমা দেখতে পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 01:54 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

“গ্রাহকরা সিনেমার তালিকা থেকে পছন্দের সিনেমা বাছাই করে দেখতে পারবেন। এখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে পারবেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সিনেমা বাছাই করার পর তা তিন দিন দেখা যাবে। এই সেবাটি উপভোগ করতে চাইলে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তবে কোনো ইন্টারনেট চার্জ দিতে হবে না।

এয়ারটেল গ্রাহকরা http://lt-movie.airtellive.mobi লিঙ্কে গিয়ে এই পোর্টাল ব্যবহার করতে পারবেন অথবা Start Mov লিখে ১৬২৭৯ নম্বরে এসএমএস করে লিঙ্কটি বিনামূল্যে পাওয়া যাবে। সিনেমা প্রতি ৩০ টাকা ও ভ্যাট দিতে হবে।

গত ১৪ ফেব্রুয়ারি প্রচারিত এয়ারটেলের অষ্টম টেলিফিল্ম ‘ভালোবাসা ১০১’র পাশাপাশি এয়ারটেলের অন্য টেলিফিল্মগুলোও এই পোর্টালে দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।