ওয়ান ব্যাংকের সঙ্গে রবি
ওয়ান ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সাভির্স ওকে মোবাইল ব্যাংকিং সেবাকে সহজ করতে সহায়তা দেবে রবি।
ব্যাংকটির সঙ্গে বুধবার এই মোবাইল ফোন অপারেটরের চুক্তি হয়েছে। গুলশানে রবির কর্পোরেট অফিসে চুক্তিতে সই করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে এবং ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম।
এ চুক্তির আওতায় ওয়ান ব্যাংককে মোবাইল মানি (ওকে ব্যাংকিং) সার্ভিস পরিচালনার জন্য রবি নেটওয়ার্ক সহায়তা ও আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডাটা (ইউএসএসডি) দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, হেড অব ফিন্যান্স অ্যান্ড রেগুলেশনস, ডিজিটাল সার্ভিসেস দেওয়ান নাজমুল হাসান এবং ওয়ান ব্যাংক লিমিটেড থেকে ইভিপি আদিল রায়হান, হেড অব আইটি আহমেদ তাবসির চৌধুরি, সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মাহদি হাসান উপস্থিত ছিলেন।
