২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক সেবায় রবি’র ফ্যানপেজ বিশ্বে ষষ্ঠ

ফেসবুকে সামাজিক সেবা দেয়ায় দক্ষতার কারণে বেসরকারী মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি-আজিয়েটার ফ্যানপেজ ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকে (সেপ্টেম্বর-ডিসেম্বর)সারাবিশ্বে ষষ্ঠ স্থান অর্জনের স্বীকৃতি পেয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 11:49 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক নেটওয়ার্ক গবেষণা প্রতিষ্ঠান সোশ্যাল ব্যাকার’স বিশ্বব্যাপী সব কয়টি প্রতিষ্ঠানের ফ্যানপেজ বিশ্লেষণ করে এই স্বীকৃতি দিয়েছে।

সোশ্যাল ব্যাকার’সের বরাত দিয়ে রবি জানায়, তাদের ফেসবুক ফ্যান পেজ (

www.facebook.com/RobiFanz

) গত বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বের শীর্ষ দশ সামাজিক কাজে নিবেদিত ব্র্যান্ডের মধ্যে ষষ্ঠ এবং বিশ্বব্যাপী সব টেলিকম কোম্পানির মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে।

সোশাল ব্যাকারসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন রেজাব এই অর্জনের জন্য রবি’কে এক ভিডিও বার্তা ও সনদের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সোশাল ব্যাকার’সের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকের রবির ফ্যান পেজের ওয়ালে প্রতিটি কমেন্টস বা প্রশ্নের উত্তর দিতে ৪০ মিনিট সময় লেগেছে এবং প্রশ্নের উত্তর দেয়ার হার ৮৯ দশমিক ৬৭ শতাংশ ছিলো।

এই ফ্যান পেজ ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিদিন গড়ে ৩০০ পোস্ট গ্রহণ করেছে; পোস্ট, কমেন্ট (মন্তব্য) ও এসএমএস মিলে এর পরিমাণ ছিল প্রতিদিন গড়ে এক হাজার ৫০০টি।

রবি’র ফেসবুক পেজ ২০১১ সালের মার্চে যাত্রা শুরু করে।