২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ৮৩ উপজেলায় ব্যাংক খোলা

উপজেলা পরিষদ নির্বাচনের সুবিধার্থে আগামী শনিবার ৪২টি জেলার ৮৩টি উপজেলায় ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 07:15 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার এক সার্কুলারে  এসব উপজেলার  শাখাগুলো খোলা রাখার জন্য ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনা পাঠায়।

এসব উপজেলায় আগামী ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সার্কুলারে বলা হয়েছে, “উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান বা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট গ্রহণের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক নির্বাচনী এলাকাসমূহে অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ১৫ ফেব্রুয়ারি শনিবার খোলা রাখার নির্দেশ দেয়া যাচ্ছে।”