২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে নতুন চার পরিচালক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন চার জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 11:31 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

তারা হলেন শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী, জাহান সিকিউরিটিজ লিমিটেডের মোহাম্মদ শাহজাহান, খাজা ইকুইটি সার্ভিসেস লিমিটেডের খাজা গোলাম রসূল ও মো. শহিদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের শরীফ আনোয়ার হোসেন।

ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ভোটাভুটি হয়।

ডিএসই কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোগ্রহণ হয়। গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব শামসুল হক ফলাফল ঘোষণা করেন।

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে ২৪২ জন ভোটারের মধ্যে ২১৭ জন ভোট দেন।

এ বছর ডিএসইর ৪টি শেয়ারহোল্ডার পরিচালক পদের বিপরীতে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য দুই প্রার্থী ছিলেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমদ রশিদ ও এসেঞ্জ সিকিউরিটিজ লিমিটেডের লাইলুন নাহার একরাম।