বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধির সঙ্গে বেসিস সভাপতির সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের আবাসিক পরিচালক জোহানেস জাটের সঙ্গে দেখা করে প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরীতে সহযোগিতা চেয়েছে সফটওয়্যার নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’-এর (বেসিস) সভাপতি শামীম আহসান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বাংলাদেশে প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরী ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চান শামীম আহসান ।
জবাবে এসব ক্ষেত্রে বেসিস ও বিশ্ব ব্যাংক একসঙ্গে কাজ করবে বলে বেসিস সভাপতিকে আশ্বস্ত করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান জোহানেস।
