২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেল-প্রাইম ব্যাংক ‘বাল্ক এসএমএস’ চুক্তি

বেসরকারী মোবাইল ফোন অপারেটর এয়ারটেল এবং প্রাইম ব্যাংকের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 08:54 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার মতিঝিলে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয় বলে এয়ারটেলের জনসংযোগ বিভাগের প্রধান শমিত মাহবুব শাহাবুদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

এতে জানানো হয়, এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংককে বাল্ক এসএমএস সেবা প্রদান করবে এয়ারটেল।

এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল এবং প্রাইম ব্যাংকের হেড অফ এমার্জিং মার্কেট হাবিবুর রহমান নিজ নিজ পক্ষের হয়ে চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা ফেরদৌসি সুলতানা, এয়ারটেলের হেড অফ কর্পোরেট সেলস অ্যান্ড এসএমই আদিল হোসেন, হেড অফ কর্পোরেট সেলস রেজাউল আমিন সোহেল প্রমূখ।